ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘প্রেমিক’ নিয়ে বিরক্ত শাকিব খান

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২৪ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৭:৪৭, ২৪ ডিসেম্বর ২০২২
‘প্রেমিক’ নিয়ে বিরক্ত শাকিব খান

দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নতুন সিনেমা ‘প্রেমিক’ নির্মাণের ঘোষণা দেওয়ার পর নির্মাণের দায়িত্ব দেন রায়হান রাফিকে। এরই মধ্যে কয়েক দফা সিনেমাটির শুটিং ডেট দিলেও এখন পর্যন্ত শুটিং শুরু করা যায়নি। কবে নাগাদ শুটিং শুরু হবে তা নিশ্চিত করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান।

এদিকে রায়হান রাফি জানুয়ারি থেকে ‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিং শুরু করবেন। এরপরই নাকি এই নির্মাতা জাজ মাল্টিমিডিয়ার একটি সিনেমার কাজ করবেন বলে খবর প্রকাশিত হয়েছে একটি দৈনিকে। যদিও এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার বক্তব্য- রাফি তাদের ‘রাস্তা’ সিনেমায় চুক্তিবদ্ধ আছেন। 

তাহলে ‘প্রেমিক’র কী হবে? বিগ স্ক্রিনের প্রযোজক টপি খান জানান, সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পরিচালক। শীঘ্রই শুটিং শুরু হবে। এদিকে আগামী বছরের এপ্রিলের মাঝামাঝি শাকিব খানের ফের আমেরিকা যাওয়ার কথা রয়েছে। শাকিব আমেরিকা গেলে ‘প্রেমিক’র শুটিং নিয়ে তৈরি হচ্ছে সংশয়।

এমন খবরের পর শাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, কথা দিয়েও সঠিক সময়ে ‘প্রেমিক’র শুটিং না করায় নির্মাতার উপর বেশ বিরক্ত শাকিব খান।

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়