ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুক্তির প্রথম দিনে কত আয় করলো শাহরুখের ‘ডাঙ্কি’?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ২২ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১২:১৩, ২২ ডিসেম্বর ২০২৩
মুক্তির প্রথম দিনে কত আয় করলো শাহরুখের ‘ডাঙ্কি’?

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘ডাঙ্কি’। ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এটি। ভারতের ৪ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে রাজকুমার হিরানি নির্মিত এই সিনেমা।

মুক্তির প্রথম প্রহর থেকে দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে ‘ডাঙ্কি’। তবে মুক্তির প্রথম দিনে ভারতে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় এ সিনেমার অবস্থান সপ্তম। এ তালিকার শীর্ষে রয়েছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’ (৬৫.৫ কোটি রুপি) ও ‘পাঠান’ (৫৫ কোটি রুপি)। অর্থাৎ নিজের সিনেমার রেকর্ড নিজে ভাঙতে পারেননি শাহরুখ।

আরো পড়ুন:

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ‘ডাঙ্কি’ আয় করেছে ৩২ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৬৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৮৫ কোটি ৫৫ লাখ টাকার বেশি।  

স্যাকনিল্ক ডটকমের তথ্য অনুসারে, শুধু ভারতে ‘ডাঙ্কি’ আয় করেছে ৩০ কোটি রুপি।    

প্রথমবার ‘ডাঙ্কি’ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করেছেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়