ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সেরার পুরস্কার পেয়ে শাহরুখ বললেন, আমি একটু লোভী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ২১ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৫:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২৪
সেরার পুরস্কার পেয়ে শাহরুখ বললেন, আমি একটু লোভী

গতকাল রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় ‘দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড-২০২৪’। এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার লাভ করেছেন বলিউড কিং শাহরুখ খান। ‘জওয়ান’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

কারিনা কাপুর খান, রানি মুখার্জি, শহিদ কাপুরসহ অনেক তারকা পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাঁকজমকপূর্ণ এ মঞ্চে হাজির হয়ে পুরস্কার গ্রহণ করেন শাহরুখ।

আরো পড়ুন:

জুরি বোর্ডকে ধন্যবাদ জানিয়ে শাহরুখ খান বলেন, ‘জুরি বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানাই, যারা আমাকে সেরা অভিনেতার পুরস্কারের জন্য যোগ্য বলে মনে করেছেন। দীর্ঘ দিন সেরা অভিনেতার পুরস্কার পাইনি। মনে হচ্ছিল, আমি আর এটি পাব না। সুতরাং আমি খুবই আনন্দিত। আমি পুরস্কার পছন্দ করি, আমি একটু লোভী।’

এরপর প্রতিশ্রুতি দিয়ে শাহরুখ খান বলেন, ‘দেশ-বিদেশে যারা বসবাস করেন সবাইকে বিনোদন দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করার প্রতিশ্রুতি দিচ্ছি।’

পাশাপাশি ‘জওয়ান’ সিনেমার পরিচালক অ্যাটলি কুমার, সহশিল্পী নয়নতারা, বিজয় সেতুপাতি, গায়ক রবিচন্দ্রসহ সিনেমা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান শাহরুখ।

শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমা গত বছরের ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পায়। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা।

এছাড়াও অভিনয় করেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামনি। এটি পরিচালনা করেন অ্যাটলি কুমার।

 

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়