ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইফতার আয়োজনে একঝাঁক তারকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৪৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ইফতার আয়োজনে একঝাঁক তারকা

পবিত্র রমজান মাসে স্বাস্থ্যসম্মত ও ঘরোয়া ইফতার আইটেম সবারই পছন্দ। শুধু সাধারণ মানুষ নয়, শোবিজ তারকারাও স্বাস্থ্যকর ইফতারের প্রতি আগ্রহী। অনেক সময় দেখা যায়, তারকারা নিজের হাতে তৈরি করা ইফতার আইটেম সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে থাকেন। 

এবার তারকাদের অংশগ্রহণে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে এসেছে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল২৪’। ‘আকিজ এসেন্সিয়াল ঘরোয়া ইফতার’ শিরোনামে এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন একঝাঁক তারকা। 

আরো পড়ুন:

অনুষ্ঠানটিতে ইফতার রান্নায় অংশ নিচ্ছেন চিত্রনায়ক নিরব, সংগীতশিল্পী ফাহমিদা নবী, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, চিত্রনায়িকা বর্ষা, ফুটবলার সানজিদা আক্তার, সংগীতশিল্পী পথিক নবী, সংগীতশিল্পী আগুন, তানজিব সারোয়ার, আতিয়া আনিসা, উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য তৌহিদা।  

এই অনুষ্ঠানে তারকারা তাদের পছন্দের স্বাস্থ্যসম্মত ও ঘরোয়া ইফতার আইটেম রান্না করে দর্শকদের সঙ্গে শেয়ার করবেন। থাকবে সহজে তৈরি করা যায় এমন নানা ধরনের খাবার, যা একই সঙ্গে পুষ্টিগুণসম্পন্ন ও স্বাস্থ্যকর। 

এ আয়োজনে স্বাস্থ্যসম্মত ইফতার প্রস্তুতে বিশেষ ভূমিকা রাখছেন রন্ধনশিল্পী টনি খান, মামুন চৌধুরী এবং আবু সাঈদ।  

রমজানে প্রতিদিন বিকাল ৩টা ২৫ মিনিটে চ্যানেল ২৪-এ প্রচারিত হবে ‘আকিজ এসেন্সিয়াল ঘরোয়া ইফতার’। দর্শকদের জন্য প্রতিদিনের ইফতারে থাকবে নতুন স্বাদ, নতুন রেসিপি এবং তারকাদের ঘরোয়া রান্নার মজাদার অভিজ্ঞতা।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়