ঢাকা     শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ১০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কাজে ফিরলেন নায়িকা মুনমুন

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৬  
কাজে ফিরলেন নায়িকা মুনমুন

মুনমুন

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত মুখ মুনমুন আবারও কাজে ফিরলেন। নব্বইয়ের দশকে যিনি রুপালি পর্দায় ঝড় তুলেছিলেন, সেই নায়িকা এবার যুক্ত হলেন একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনে।

১৯৯৬ সালে চলচ্চিত্রে অভিষেকের পর খুব অল্প সময়েই জনপ্রিয়তা পান মুনমুন। একের পর এক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন। তবে ক্যারিয়ারের মাঝপথে হঠাৎ করেই নিজেকে আড়ালে সরিয়ে নেন। দীর্ঘ বিরতির পর ২০২২ সালে তাকে আবারও পর্দায় দেখা যায়। এরপর আবার কিছুটা নীরবতা।

আরো পড়ুন:

এবার তিনি নতুনভাবে কাজে ফিরলেন। রাজধানীর মগবাজারের একটি রেস্তরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ‘লিড মার্কেটিং বিডি’র ব্র্যান্ড প্রমোটর হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুষ্টি গ্রুপের হেড অব সেলস আতিক এবং জাজ মাল্টিমিডিয়া-র হেড অব টেকনিক্যাল সৈকত খান।

অনুষ্ঠানে মুনমুন বলেন, “তিনি সামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে চান। মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে থেকেই নতুনভাবে কাজ শুরু করছেন।”

প্রসঙ্গত, প্রখ্যাত নির্মাতা এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মুনমুনের। ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা কাজ করেছেন তিনি। তবে সেই সময়ের চলচ্চিত্রে অশ্লীলতার বিতর্ক তৈরি হলে ধীরে ধীরে তার উপস্থিতি কমে যায়।

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়