ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রে নির্মিত বাংলাদেশি গল্পের টেলিছবিতে নায়িকা অধরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ৭ মার্চ ২০২৬  
যুক্তরাষ্ট্রে নির্মিত বাংলাদেশি গল্পের টেলিছবিতে নায়িকা অধরা

অধরা খান

প্রবাস জীবনের নিঃসঙ্গতা, অজানা সংগ্রাম আর হাসির আড়ালে লুকিয়ে থাকা বেদনার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’। যুক্তরাষ্ট্র প্রবাসী নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এই টেলিছবিতে অভিনয় করেছেন কানাডা প্রবাসী ঢাকাই সিনেমার নায়িকা অধরা খান।

টেলিছবিটিতে আরও অভিনয় করেছেন মামনুন হাসান ইমন ও এমদাদ এইচ ভূঁইয়া। ছবিটির ট্যাগলাইন— ‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’।

আরো পড়ুন:

নির্মাতা জানান, টেলিছবিটির গল্পে উঠে এসেছে প্রবাসে থাকা কয়েকজন বাংলাদেশির জীবন, তাদের বন্ধুত্ব, স্বপ্ন এবং না বলা কষ্টের কথা। বাইরের হাসি-আনন্দের আড়ালে লুকিয়ে থাকা বাস্তব সংগ্রামের অনুভূতিই এখানে মূল সুর।

পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, “প্রবাসে থাকা অনেক মানুষের জীবনে এমন কিছু গল্প থাকে, যা আমরা বাইরে থেকে বুঝতে পারি না। এই টেলিছবির মাধ্যমে সেই অনুভূতি, নিঃসঙ্গতা আর বন্ধুত্বের বন্ধন তুলে ধরার চেষ্টা করেছি।”

তিনি আরও জানান, ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ টেলিছবিটির সম্পূর্ণ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বিভিন্ন লোকেশনে।

নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলে টেলিছবিটি মুক্তি দেওয়া হবে। নির্মাতা ও সংশ্লিষ্টদের আশা, প্রবাস জীবনের আবেগঘন গল্পটি দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নেবে।

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়