ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সুচিত্রার শাড়ি পরতে কেন ভয় পান রাইমা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১৫ মার্চ ২০২৬   আপডেট: ১৩:০৩, ১৫ মার্চ ২০২৬
সুচিত্রার শাড়ি পরতে কেন ভয় পান রাইমা?

সুচিত্রা সেন, রাইমা সেন

ভারতীয় সিনেমার লাস্যময়ী অভিনেত্রী রাইমা সেন ছেচল্লিশেও অবিবাহিত। কিন্তু রাইমা সেনের রূপের জাদুতে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। সিঙ্গেল রাইমা তার মা মুনমুন সেনের সঙ্গে থাকেন। ছোট বোন রিয়া সেন বিয়ে করে সংসার পেতেছেন, তাই মায়ের শাড়ি আর গহনায় বেশি ভাগ বসান রাইমা।  

কয়েক দিন আগে একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মায়ের শাড়ি পরে হাজির হন রাইমা সেন। এ মঞ্চে রাইমা সেন বলেন—“মায়ের শাড়ির কালেকশন দেখলে যে কেউ অবাক হয়ে যাবেন। সেই সব অসাধারণ শাড়ি থেকে মাঝে মাঝে নিজের পছন্দমতো বেছে নিই। মা কোনোদিন বারণও করেন না।” 

আরো পড়ুন:

মুনমুন সেনের বাড়িতে আলাদা আলমারিতে আজও সযত্নে রাখা আছে কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের ব্যবহৃত কালজয়ী সব শাড়ি। নানির সেই অমূল্য সম্পদ দেখে রাইমার লোভ হলেও সেগুলো পরার সাহস পান না তিনি। কিন্তু কীসের জন্য ভয় পান রাইমা?  

কারণ ব্যাখ্যা করে রাইমা সেন বলেন, “দিদিমার শাড়িগুলো বহু পুরোনো। আমাদের ভয় হয়, যদি একটু টানে ছিঁড়ে বা পিঁজে যায়! তাই পরম শ্রদ্ধায় সেগুলো তোলা থাকে, গায়ে তোলার সাহস পাই না।” 

মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন। ১৯৭৮ সালে সুচিত্রা নিজে দাঁড়িয়ে থেকে ভরত দেব ভার্মার সঙ্গে কন্যার বিয়ে দেন। জানা যায়, স্বামীর অনুমতি নিয়ে অভিনয়ে নাম লেখান মুনমুন সেন। কিন্তু এ সিদ্ধান্ত প্রথমে মেনে নেননি সুচিত্রা। এ নিয়ে মনমালিন্য তৈরি হয়েছিলেন। যদিও পরবর্তীতে তা মিটে যায়। মুনমুন-ভরত দম্পতির দুই কন্যা। তারা হলেন—রাইমা সেন ও রিয়া সেন। তারা দুজনেই জনপ্রিয় অভিনেত্রী। 

১৯৯৯ সালে বলিউডের ‘গডমাদার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন রাইমা। তারকা পরিবারের সন্তান হলেও রূপ আর অভিনয় গুণে নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী। উপহার দিয়েছেন বেশ কিছু হিন্দি ও বাংলা ভাষার দর্শকপ্রিয় সিনেমা। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘হাওয়া বদল’, ‘২২ শ্রাবণ’, ‘মি আমোর’, ‘বাস্তু শাপ’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘চিত্রাঙ্গদা’ প্রভৃতি। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়