ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হলফনামা ছাড়া সারার মন্দিরে প্রবেশ নিষেধ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ১৮ মার্চ ২০২৬   আপডেট: ১৭:৪৩, ১৮ মার্চ ২০২৬
হলফনামা ছাড়া সারার মন্দিরে প্রবেশ নিষেধ

সারা আলী খান

বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। কখনো কামাখ্যা, কখনো শিব মন্দির কিংবা কেদারনাথ মন্দিরে গিয়ে বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী। প্রতি বছরই কেদারনাথ মন্দিরে যান সারা।  

তবে এবার সারার উত্তরাখণ্ড সফর নিয়ে নজিরবিহীন নির্দেশিকা জারি করেছে মন্দির কমিটি। উত্তরাখণ্ড চারধাম মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, বদ্রীনাথ এবং কেদারনাথ দর্শনের জন্য অভিনেত্রী সারাকে এবার বিশেষ একটি ‘হলফনামা’ বা এফিডেভিট জমা দিতে হবে। 

আরো পড়ুন:

মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে—গত কয়েক বছর ধরে সারার মন্দির দর্শনকে কেন্দ্র করে স্থানীয় তীর্থযাত্রী ও পুরোহিতদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে তার ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী বলেন, “যারা হিন্দু ধর্মে বিশ্বাসী নন বা অ-হিন্দু, তাদের ক্ষেত্রে মন্দিরের অন্দরে প্রবেশের সময় নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। সারার ক্ষেত্রেও তার ভক্তি ও বিশ্বাসের সত্যতা নিশ্চিত করতেই এই হলফনামা চাওয়া হয়েছে।” 

খানিকটা ব্যাখ্যা করে হেমন্ত দ্বিবেদী বলেন, “মন্দির কোনো পর্যটন কেন্দ্র নয়, এটি বিশ্বাস এবং আস্থার জায়গা। অ-হিন্দু দর্শনার্থীদের লিখিতভাবে জানাতে হবে যে, তিনি হিন্দু ধর্মের রীতি ও পরম্পরায় পূর্ণ আস্থা রাখেন। মন্দিরের ড্রেস কোড এবং নিয়মাবলী কঠোরভাবে মেনে চলার প্রতিশ্রুতি দিতে হবে। একইসঙ্গে নিরন্তর ছবি তোলা বা ভিডিও করাও যাবে না। এতে আধ্যাত্মিক পরিবেশ নষ্ট হয়।” 

২০২০ সালে ‘আতরাঙ্গি রে’ সিনেমার শুটিংয়ের জন্য মুম্বাইয়ে গিয়েছিলেন সারা আলী খান। তার সঙ্গে ছিলেন তার মা অমৃতা সিং। শুটিংয়ের ফাঁকে কাশি বিশ্বনাথ মন্দিরে গঙ্গা আরতিতে অংশ নেন সারা আলী খান। কিন্তু তার মন্দির দর্শন নিয়ে আপত্তি তুলেছিল কাশি বিকাশ সমিতি। তারা দাবি করেছিল—সারা আলী খান হিন্দু নন। এ নিয়েও তৈরি হয়েছিলে বিতর্ক। এরপর অনেকবার বিভিন্ন মন্দিরে গিয়ে কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী। 

*মিড-ডে অবলম্বনে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়