ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাড়তি পারিশ্রমিক দাবির কারণে বন্ধ ছিল ‘প্রিন্স’ সিনেমার শুটিং: খসরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ২৭ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:৫৮, ২৭ এপ্রিল ২০২৬
বাড়তি পারিশ্রমিক দাবির কারণে বন্ধ ছিল ‘প্রিন্স’ সিনেমার শুটিং: খসরু

‘প্রিন্স’ সিনেমার দৃশ্য, খসরু (বাঁ থেকে)

‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার নির্মাণ জটিলতা নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন সাবেক প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। এক সেমিনারে তিনি দাবি করেন, “অভিনয়শিল্পীদের বাড়তি পারিশ্রমিক দাবির কারণে শুটিং ও ডাবিং একাধিকবার বন্ধ হয়ে যায়।” 

আরো পড়ুন:

পরিচালক সমিতি আয়োজিত এ সেমিনারে খসরু বলেন, “শ্রীলঙ্কায় ১৬ দিন অবস্থান করেও শুটিং শুরু করা যায়নি। ভারতে শুটিং চলাকালেও অতিরিক্ত পারিশ্রমিকের দাবিতে ডাবিং বন্ধ থাকে, যা পুরো প্রক্রিয়াকে জটিল করে তোলে।” 

খসরুর মতে, প্রযোজক সমিতি সক্রিয় থাকলে এমন সংকট এড়ানো সম্ভব হতো। পেশাদারিত্ব ও দায়বদ্ধতার ঘাটতি এ সমস্যার মূল কারণ বলে মন্তব্য করেন তিনি। 

তবে চলচ্চিত্রটির পরিচালক আবু হায়াত মাহমুদ এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। 

উল্লেখ্য, গত ঈদুল ফিতরে মুক্তি পায় ‘প্রিন্স’ সিনেমা। মুক্তির পর সিনেমাটি প্রযুক্তিগত ত্রুটি ও নির্মাণ দুর্বলতার কারণে সমালোচিত হয়। পরে বিশেষ প্রদর্শনীতে ক্ষমাও চান সিনেমাটির প্রধান অভিনেতা শাকিব খান।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়