ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হেসের প্রবন্ধগ্রন্থ বাংলায় অনুবাদ করেছেন অহ নওরোজ  

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১০ মার্চ ২০২৬  
হেসের প্রবন্ধগ্রন্থ বাংলায় অনুবাদ করেছেন অহ নওরোজ  

অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে নোবেলজয়ী জার্মান লেখক হ্যারমান হেসের-এর বই বিষয়ক প্রবন্ধগ্রন্থ ‘নির্বাচিত বিশ্বসাহিত্য : পাঠ ও গ্রন্থাগার পরিকল্পনা’। মূল জার্মান ভাষা থেকে সরাসরি বাংলায় গ্রন্থটি অনুবাদ করেছেন কবি অহ নওরোজ। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান উজান।

বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে উজানের ১৬২ নম্বর স্টল থেকে বইটি সংগ্রহ করা যাবে। এছাড়া কাঁটাবনের কংকর্ড টাওয়ারে অবস্থিত উজানের বিক্রয়কেন্দ্রেও বইটি পাওয়া যাবে। প্রথম দিককার জার্মান সংস্করণের প্রতিচ্ছায়া অনুসরণ করে বইটির প্রচ্ছদ নির্মাণ করেছেন শিল্পী সারাজাত সৌম।

আরো পড়ুন:

বইটি সম্পর্কে অনুবাদক ও কবি অহ নওরোজ বলেন, “বার্লিনের রাস্তায় হাঁটতে হাঁটতে একটি পুরনো বইয়ের দোকানে হঠাৎ এই ছোট্ট বইটির দেখা পাই। দুদিনের মধ্যেই পড়ে ফেলি। মূলত, বিশ্বসাহিত্যের একটি আদর্শ পাঠাগার গড়তে হলে কোন কোন বই রাখা উচিত—সেই নির্বাচনের কথাই বলেছেন হেসে। প্রথমবার পড়ার পরই মনে হয়েছে, এমন একটি বই বাংলার পাঠকদের দীর্ঘদিনের প্রত্যাশিত। সেই ভাবনা থেকেই অনুবাদে হাত দিই। তবে প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার পর কপিরাইট সংক্রান্ত কিছু জটিলতায় পড়তে হয়েছিল। পরে সেগুলোর সমাধান হয়েছে।”

উল্লেখ্য, কবি অহ নওরোজ দীর্ঘদিন ঢাকায় সম্পাদনা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি বার্লিনের Humboldt University of Berlin-এ জার্মান সাহিত্য নিয়ে অধ্যয়ন করছেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে ‘কম্বুরেখপদাবলি’ ও ‘সান্ধ্যসনেটসমূহ’ উল্লেখযোগ্য।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়