হাম রোগীদের চিকিৎসায় ৪ কোটি টাকার জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর
হাম রোগীদের চিকিৎসা ও প্রাদুর্ভাব মোকাবিলায় সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কাছে অত্যাধুনিক ভেন্টিলেটরসহ জীবন রক্ষাকারী জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কক্ষে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে কানাডার স্বনামধন্য ইমিগ্রেশন প্রতিষ্ঠান ‘স্কশিয়া কনসালট্যান্টস’ এর পক্ষ থেকে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটির প্রধান ডা. মো. জামিলুর রহিম প্রায় চার কোটি টাকা মূল্যের চিকিৎসা সামগ্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে হস্তান্তর করেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী দেশের এই ক্রান্তিকালে বেসরকারি সংস্থার এগিয়ে আসার মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি ডা. জামিলুর রহিমকে ব্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও এমপি অ্যাংশো মেডিকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক শাহেদ কামাল।
হস্তান্তরকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটর ও অন্যান্য জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রী। এসব সরঞ্জাম দেশের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত জটিল রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে।
ঢাকা/এএএম/ইভা
২০০৯ সালে সশস্ত্র বাহিনীর ওপর সর্বগ্রাসী আঘাত এসেছিল: প্রধানমন্ত্রী