ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপ ঘিরে হিলিতে পতাকা বিক্রির হিড়িক

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ১০ জুন ২০২৬   আপডেট: ১৪:১২, ১০ জুন ২০২৬
বিশ্বকাপ ঘিরে হিলিতে পতাকা বিক্রির হিড়িক

হিলিতে ভ্রাম্যমাণ দোকান থেকে পতাকা কিনছেন আর্জেন্টিনার এক সমর্থক।

আর মাত্র একদিন পর পর্দা উঠতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের। উৎসব উন্মাদনায় ইতোমধ্যেই মেতে উঠেছেন ফুটবলপ্রেমীরা। প্রিয় দলকে সমর্থন জানাতে দিনাজপুরের হিলিতে বেড়েছে বিভিন্ন দেশের পতাকার চাহিদা। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা কিনতে বেশি দেখা গেছে ক্রেতাদের। 

আরো পড়ুন:

বুধবার (১০ জুন) বিকেলে হিলি গোডাউন মোড়সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অটোরিকশা ও ভ্রাম্যমাণ স্টলে বিশ্বকাপে সুযোগ পাওয়া দেশগুলোর বিভিন্ন আকারের পতাকা বিক্রি করছেন ব্যবসায়ীরা। ছোট, মাঝারি ও বড় আকারের পতাকা ৫০ টাকা থেকে শুরু করে কয়েকশ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। লম্বা বাঁশ ও লাঠিতে পতাকা টাঙিয়ে বিক্রি করতে দেখা যায় অনেক বিক্রেতাকে।

পতাকা বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, “বিশ্বকাপ সামনে রেখে কয়েকদিন ধরেই পতাকা বিক্রি করছি। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। প্রতিদিনই ভালো বিক্রি হচ্ছে। অনেকেই বাড়ি, দোকান ও যানবাহনে লাগানোর জন্য পতাকা কিনছেন।”

স্থানীয় বাসিন্দারা জানান, হিলিতে আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলেরই বিপুল সংখ্যক সমর্থক রয়েছে। ইংল্যান্ড, জার্মানি ও পর্তুগালেরও সমর্থক আছেন। পছন্দের দলের জার্সি পরে সড়কে ঘোরাফেরা করে অনেক দলের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করছে। শুধু, তাই নয় বাজার, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং চায়ের দোকানে বিশ্বকাপ ও প্রিয় দলকে নিয়ে আলোচনায় মেতে থাকছেন সবাই।

আর্জেন্টিনার সমর্থক আলী আজগর বলেন, “বিশ্বকাপ এলেই অন্যরকম আনন্দ কাজ করে। আমরা বন্ধু-বান্ধব মিলে আর্জেন্টিনার পতাকা কিনেছি। আশা করছি, মেসির দল এবারও ভালো খেলবে এবং শিরোপা ধরে রাখবে।”

ব্রাজিলের সমর্থক আশরাফুল ইসলাম বলেন, “বিশ্বকাপে ব্রাজিল বিশ্বের অন্যতম সফল দল। নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে এবারো ব্রাজিল দুর্দান্ত পারফরম্যান্স করবে এমনটি বিশ্বাস করি। দলকে সমর্থন জানাতে আমরা পতাকা ও জার্সি কিনছি। বিশ্বকাপকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।”

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়