ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকা-ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১০ জুন ২০২৬   আপডেট: ১৪:৫৩, ১০ জুন ২০২৬
ঢাকা-ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে কাজ করছেন রেলওয়ের কর্মীরা। ফাইল ফটো।

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার হওয়ায় সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

আরো পড়ুন:

বুধবার (১০ জুন) ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

আজ সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। কিছুক্ষণ পর  ট্রেনটিকে উদ্ধার করতে আনা রিলিফ ট্রেনের বগির চাকা ময়মনসিংহ আউটার সিগনালে লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকা- ময়মনসিংহ ও জামালপুর রুটে ট্রেন চলাচল  পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে আটকা পরে হাওর, কমিউটার ট্রেন।

ওসি আক্তার হোসেন বলেন, সকাল ৬টা ৪০ মিনিটে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ জামালপুর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে লোকোশেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে আসার সময় সেটিও স্টেশন সংলগ্ন এলাকায় লাইনচ্যুত হয়। পরে একটি বগি রেখে উদ্ধারকারি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ১২টার দিকে লাইনচ্যুত পাওয়ার কারের চাকা উদ্ধার করে। 

তিনি জানান, বর্তমানে বিকল্প উপায়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই ময়মনসিংহ স্টেশন থেকে হাওর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়