ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাপানে দাবদাহে ১১ জনের মৃত্যু

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ৩০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাপানে দাবদাহে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে তীব্র দাবদাহে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দাবদাহে অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে পাঁচ হাজার ৬৬৪ জনকে। মঙ্গলবার জাপান টাইমস এ তথ্য জানিয়েছে।

আগুন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রোববার রাতে বিনোদন পার্কে  বিশেষ পোশাক পরিধান করে অনুশীলনের সময় ২৮ বছরের এক অভিনেতার মৃত্যু হয়েছে। যারা তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন তাদের প্রতি দুজনের মধ্যে এক জনের বয়স ৬৫ বা তার বেশি এবং প্রতি তিন জনে এক জনের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে।

গত সপ্তাহের তুলনায় গরমে অসুস্থতাজনিত রোগীর সংখ্যা তিন গুণ বেড়ে পাঁচ হাজার ৬৬৪ জনে দাঁড়িয়েছে। এর আগে এই সংখ্যা ছিল এক হাজার ৯৪৮ জন। ১১টি ভিন্ন জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার জিফু জেলার ইবিগাওয়া শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ইওয়াতে জেলার কামাইশিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশজুড়ে ৯২৬টি পর্যবেক্ষণ কেন্দ্রের ৮০ শতাংশে তাপমাত্রা ৩০ ডিগ্রি বা তারচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়