ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানে করোনায় মৃত বেড়ে ২১০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৪, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানে করোনায় মৃত বেড়ে ২১০

প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানে ২১০ জন মারা গেছেন।

ইরানের হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছেন, নিহতদের বেশির ভাগই দেশটির রাজধানী তেহরানে এবং কোম শহরের। এই অঞ্চলেই দেশটিতে প্রথম করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

শুক্রবার দেশটিতে ৩৪ জনের মৃত্যু হয়েছিল। সে সংখ্যার তুলনায় এখনকার মৃতের সংখ্যা ছয়গুণ বেশি।

তবে করোনায় ২১০ জন মারা গেছে বলে যে খবর জানা গেছে, এ নিয়ে দেশটির সরকার কোন মন্তব্য করেনি।

চীনের বাইরে করোনায় ইরানেই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, তারা ইরানকে করোনা ভাইরাসের মোকাবিলার সাহায্য করতে প্রস্তুত।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইরানের ১৪ টি প্রদেশের স্কুল, বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা কেন্দ্রকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এসব অঞ্চলের মধ্যে কোম, গিলান, মারকাজি, আরদাবিল, কারমানশাহ, কাজভিন, যানযান, মাজান্দারান, গোলেস্তান, হামেদান, আল্বোরজ, সেমনান, কুর্দিস্তান, এবং তেহরান।

সেই সঙ্গে ইরানের সমস্ত হলগুলোতে শিল্প ও সিনেমা অনুষ্ঠান বাতিলের নির্দেশ দেয়া হয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।



ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়