ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জার্মানিতে টিকার পূর্ণ ডোজ প্রাপ্তদের দেহে ওমিক্রন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ১ ডিসেম্বর ২০২১  
জার্মানিতে টিকার পূর্ণ ডোজ প্রাপ্তদের দেহে ওমিক্রন শনাক্ত

জার্মানিতে টিকার পূর্ণ ডোজ নেওয়া চার ব্যক্তির দেহে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। দেশটির ব্যাডেন-উয়েরতমবার্গ রাজ্যের জনস্বাস্থ্য দপ্তর বুধবার এ তথ্য জানিয়েছে। 

রাজ্য জনস্বাস্থ্য দপ্তর জানিয়েছে, আক্রান্তদের মধ্যে তিন জন গত ২৬ ও ২৭ নভেম্বর ব্যবসায়িক কাজ সেরে জার্মানিতে ফিরেছিলেন। আক্রান্ত চতুর্থজন দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা এক ব্যক্তির স্বজন। 

আরো পড়ুন:

এক বিবৃতিতে দপ্তর বলেছে, ‘চার জনের সবাই পূর্ণ ডোজ টিকাপ্রাপ্ত। রাজ্য জনস্বাস্থ্য দপ্তর মিউটেশন বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে, এরা চারা জন নতুন ভ্যারিয়েন্টে সংক্রমিত।’

আক্রান্ত চার জনের উপসর্গগুলো হালকা মাত্রার বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়