ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে গুলজারের নাম প্রস্তাব করলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩০, ৫ এপ্রিল ২০২২   আপডেট: ০১:৩৭, ৫ এপ্রিল ২০২২
তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে গুলজারের নাম প্রস্তাব করলেন ইমরান খান

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেছেন ইমরান খান।

সোমবার (৪ এপ্রিল) ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরি একথা জানিয়েছেন। খবর ডনের।

প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে পাঠানো চিঠিতে ইমরান খান বলেছেন, আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি (অব.) গুলজার আহমেদের নাম প্রস্তাব করছি।

এর আগে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগের জন্য পরামর্শ চেয়ে ইমরান খান ও সংসদের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফের কাছে চিঠি দেন পাকিস্তানের প্রেসিডেন্ট।

কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়