ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কঙ্গোয় নৌকা ডুবে ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ১১ মার্চ ২০২৫   আপডেট: ১০:২২, ১১ মার্চ ২০২৫
কঙ্গোয় নৌকা ডুবে ২৫ জনের মৃত্যু

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে নৌকা ডুবে কমপক্ষে ২৫ জন মারা গেছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় মাই-এনডোম্বে প্রদেশের কোয়া নদীতে এ দুর্ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) স্থানীয় প্রশাসন এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। 

প্রাদেশিক সরকারের মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু বলেছেন, “প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২৫ জন এবং বেঁচে যাওয়া আরোহীর সংখ্যা ৩০ জন। রাতের বেলা নৌযান চলাচলকে নৌকাডুবির প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে।”

দুর্ঘটনাকবলিত নৌকাটি নাগাম্বোমি গ্রামের ফুটবলারদের বহন করছিল। ওই ফুটবলারা মুশি শহরে একটি ম্যাচ খেলে ফিরছিলেন। স্থানীয় সময় রাত ১১টায় মুশি বন্দর ছেড়ে ১২ কিলোমিটার (৭ মাইলেরও বেশি) পথ পাড়ি দেওয়ার পর নৌকাটি ডুবে যায়।

মুশি পুলিশ স্টেশনও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে কিন্তু বিস্তারিত কিছু জানায়নি।

মারাত্মক নৌকা দুর্ঘটনা কঙ্গোর নৌপথে সাধারণ ঘটনা। এর জন্য গভীর রাতের ভ্রমণ এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনকে প্রায়শই দায়ী করা হয়।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়