ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইউরোপের শ্যাম্পেন-ওয়াইনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ১৩ মার্চ ২০২৫   আপডেট: ২০:৪৭, ১৩ মার্চ ২০২৫
ইউরোপের শ্যাম্পেন-ওয়াইনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ থেকে আসা ওয়াইন, শ্যাম্পেন ও অন্যান্য অ্যালকোহলযুক্ত পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত হুইস্কির উপর ইউরোপের পরিকল্পিত শুল্কের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে বিবেচনা করেছেন তিনি।

ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “যদি এই শুল্ক অবিলম্বে প্রত্যাহার না করা হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র শিগগিরিই ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্বকারী দেশগুলি থেকে আসা সমস্ত ওয়াইন, শ্যাম্পেন এবং অ্যালকোহলযুক্ত পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করবে।”

ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে প্রতিযোগী এবং অংশীদারদের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। বাণিজ্য ও অন্যান্য নীতিগত বিষয়ে দেশগুলোকে চাপ দেওয়ার জন্য শুল্ককে একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন তিনি।

বুধবার ইউরোপীয় ইউনিয়ন ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে শুল্ক আরোপ করেছে, যা এপ্রিল থেকে পর্যায়ক্রমে প্রায় ২৮ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের উপর প্রভাব ফেলবে।

বৃহস্পতিবার ট্রাম্প তার পোস্টে মার্কিন হুইস্কির উপর ৫০ শতাংশ শুল্ক আরোপকে ‘অপমানজনক’ বলে অভিহিত করেছেন।

তিনি ইউরোপীয় ইউনিয়নকে বিশ্বের সবচেয়ে প্রতিকূল এবং অপমানজনক কর ও শুল্ক নির্ধারণকারী কর্তৃপক্ষগুলোর মধ্যে একটি বলে অভিহিত করে বলেছেন, এই ব্লক ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা নেওয়ার একমাত্র উদ্দেশ্যে গঠিত হয়েছিল।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়