ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তেহরানে আক্রমণ আঞ্চলিক সংঘাতে রূপ নেবে: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৫৬, ১ ফেব্রুয়ারি ২০২৬
তেহরানে আক্রমণ আঞ্চলিক সংঘাতে রূপ নেবে: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, আমেরিকা যদি তেহরানে আক্রমণ করে তবে এটি একটি আঞ্চলিক সংঘাতে পরিণত হবে। রবিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন তার নৌ সামরিক উপস্থিতি বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরান যদি পারমাণবিক চুক্তিতে সম্মত না হয় বা বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে ব্যর্থ হয় তাহলে তেহরানের ওপর হামলা চালানো হবে।

আরো পড়ুন:

এর প্রতিউত্তরে খামেনি বলেছেন, “(ট্রাম্প) নিয়মিতভাবে বলেন যে তিনি জাহাজ এনেছেন (...) ইরানি জাতি এই বিষয়গুলোতে ভীত হবে না, ইরানি জনগণ এই হুমকিতে বিচলিত হবে না। আমরা উদ্যোগী নই এবং কোনো দেশকে আক্রমণ করতে চাই না, তবে ইরানি জাতিকে যদি কেউ আক্রমণ করে এবং হয়রানি করে তবে তার বিরুদ্ধে কঠোর হামলা চালানো হবে।”

অবশ্য যুদ্ধ এড়াতে একটি কূটনৈতিক সমাধান এখনো হাতে রয়েছে। তেহরান বলেছে যে তারা ‘ন্যায্য’ আলোচনার জন্য প্রস্তুত যা তার প্রতিরক্ষামূলক ক্ষমতা হ্রাস করার চেষ্টা করবে না।

মার্কিন নৌবাহিনীর বর্তমানে মধ্যপ্রাচ্যে ছয়টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং তিনটি উপকূলীয় যুদ্ধ জাহাজ রয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়