ঢাকা     শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানকে ১৫ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ২০ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৩৮, ২০ ফেব্রুয়ারি ২০২৬
ইরানকে ১৫ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি করতে হবে, নাহলে ‘সত্যিই খারাপ কিছু’ ঘটবে। বৃহস্পতিবার তিনি এই হুমকি দিয়েছেন।

মধ্যপ্রাচ্যে ব্যাপক মার্কিন সামরিক উপস্থিতির ফলে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

আরো পড়ুন:

ট্রাম্প জানিয়েছেন, উত্তেজনাপূর্ণ অচলাবস্থার অবসান ঘটাতে ইরানের সাথে আলোচনা ভালোভাবে চলছে। তবে তেহরানের একটি ‘অর্থপূর্ণ’ চুক্তিতে পৌঁছাতে হবে।

ওয়াশিংটনে ট্রাম্প তার গাজা শান্তি বোর্ডের প্রথম বৈঠকে বলেছেন, “অন্যথায় খারাপ কিছু ঘটবে।”

ট্রাম্প জুনে পরিচালিত মার্কিন বিমান হামলার কথা উল্লেখ করে বলেছেন, ইরানের পারমাণবিক সম্ভাবনা ‘ধ্বংস হয়ে গেছে। আমাদের আরো এক ধাপ এগিয়ে পদক্ষেপ নিতে হতে পারে, অথবা নাও হতে পারে। আপনারা সম্ভবত আগামী ১০ দিনের মধ্যে জানতে পারবেন।”

পরে বিস্তারিত জানতে চাইলে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, “আমি মনে করি এটি যথেষ্ট সময় হবে- ১০ দিন, সর্বোচ্চ ১৫ দিন হতে পারে।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়