ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পার্ক সার্কাসের ইফতার মাহফিলে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৬  
পার্ক সার্কাসের ইফতার মাহফিলে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা পৌরসভা আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার পার্ক সার্কাস ময়দানে আয়োজন করা হয়েছিল ‘দাওয়াত-এ-ইফতার’ শীর্ষক ওই ইফতার মাহফিল।

ইফতার মহফিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়া ছিলেন দক্ষিণ কলকাতার সংসদ সদস্য মালা রায়, মেদিনীপুরের সংসদ সদস্য জুন মালিয়া, কলকাতা উত্তর লোকসভার সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসুসহ অন্যান্যরা। 

আরো পড়ুন:

বস্তুত আগামী এপ্রিল মাসেই পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যে শুরু হবে বিধানসভা নির্বাচন। ফলে সেই সূত্রে লাগু হবে নির্বাচনী আচরণ বিধিও। তাই বিতর্ক এড়াতে চলতি বছর কলকাতা পৌরসভার ইফতার পার্টি নির্দিষ্ট সময়ের থেকে অনেকটা আগেই আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ইফতার দাওয়াতে মমতার দলীয় নেতাকর্মীরা ছাড়াও ছিলেন প্রায় দুই হাজার মুসল্লি ও স্থানীয় পীরজাদা, মৌলবীরা।

অনুষ্ঠানের উপস্থিত পীরজাদাদের খাবার পরিবেশন করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বক্তব্য পেশ করেননি। নিজের ঘনিষ্ঠ বৃত্তেই কথা বলতে দেখা গিয়েছে তাকে। খোশ মেজাজেই ছিলেন তিনি। অনুষ্ঠানে কচিকাঁচাদের সঙ্গে খোশমেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। অনুষ্ঠানে উপস্থিত এক শিশুকন্যার সঙ্গে তাকে খুনসুটি করতে দেখা যায়।

এর আগে বুধবার ফুরফুরা শরীফে দাওয়াত-এ-ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 
 

ঢাকা/সুচরিতা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়