ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ১ মার্চ ২০২৬   আপডেট: ১১:৩৬, ১ মার্চ ২০২৬
ইরানের স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮

ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও চলছে

দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। 

ইরানের রাষ্ট্রায়ত্ত আইআরএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবারের এ হামলায় আরো ৬৩ জন আহত হন। এখনও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। 

আরো পড়ুন:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হামলার একটি ছবি শেয়ার করে জানান, এটি বালিকা বিদ্যালয় ধ্বংস করেছে এবং নিরপরাধ শিশুদের হত্যা করেছে।

আরাঘচি এক্স-এ পোস্টে লিখেছেন, “ইরানের জনগণের বিরুদ্ধে এই অপরাধগুলো জবাবহীন থাকবে না।”
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমায়েল বাঘাইও এই “সরাসরি অপরাধ”কে নিন্দা জানিয়েছেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, ইরানের রেড ক্রিসেন্ট বলছে, হামলায় সারাদেশে ২০১ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন ৭৪৭ জন।

রেডক্রস ও রেডক্রিসেন্ট কর্মকর্তারা জেনেভায় জানিয়েছেন, ঘটনার পর তারা সেখানে রেসপন্স টিম পাঠিয়েছে।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়