ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের দুুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি কাতারের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৮, ৩ মার্চ ২০২৬   আপডেট: ০১:৩৮, ৩ মার্চ ২০২৬
ইরানের দুুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি কাতারের

ইরানের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে কাতার। সোমবার (২ মার্চ) কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আল-জাজিরার।

বিবৃতিতে জানানো হয়, কাতারের আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা করলে দেশটির সামরিক বাহিনী ইরানের দুটি এসইউ-২৪ মডেলের যুদ্ধবিমান ভূপাতিত করে।

আরো পড়ুন:

শুধু যুদ্ধবিমানই নয়, ইরানের দিক থেকে ধেয়ে আসা বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলাও প্রতিহত করার দাবি করেছে কাতার। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে রুখে দিয়েছে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া ৫টি ড্রোনও ধ্বংস করা হয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়