ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মধ্যপ্রাচ্যে আটকে পড়া নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ৩ মার্চ ২০২৬   আপডেট: ২২:৩৬, ৩ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে আটকে পড়া নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইইউ

মধ্যপ্রাচ্যে আটকে পড়া নাগরিকদের সরিয়ে নিতে সহায়তা কার্যক্রম শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপীয় কমিশনার হাদজা লাহবিব জানিয়েছেন, ইতালি, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া ব্রাসেলসের কাছে অঞ্চলটি থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার ফ্লাইটের জন্য অর্থায়নের সহায়তা চেয়েছে। এই তিন দেশই প্রথম সহায়তা চেয়েছে।

আরো পড়ুন:

ইউরোপীয় কমিশন জানিয়েছে, সদস্য দেশগুলোর অনুরোধের ভিত্তিতে সমন্বিতভাবে প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হবে। ‍

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানে আগ্রাসন শুরু করে। প্রতিরোধ যুদ্ধে ইরান টার্গেট করে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোকে। সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইনসহ বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনায় ইরান হামলা চালায়। 

এই যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বহু ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়। এতে করে সেসব দেশে আটকে পড়েন বহু বিদেশি। ইইউ তার সদস্য দেশগুলোর আটকে পড়া নাগরিকদের সমন্বিতভাবে সরিয়ে আনার কার্যক্রম শুরু করল। 

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়