ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিনেটে যুদ্ধ চালিয়ে যাওয়ার ‘ছাড়পত্র’ পেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ৫ মার্চ ২০২৬  
সিনেটে যুদ্ধ চালিয়ে যাওয়ার ‘ছাড়পত্র’ পেলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানে যুদ্ধ চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে আনা একটি প্রস্তাব মার্কিন সিনেটে ব্যর্থ হয়েছে। ফলে ইরানে হামলা চালিয়ে যাওয়ার ‘ছাড়পত্র’ পেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধক্ষমতা সংক্রান্ত এই প্রস্তাবটি মূলত ৫২–৪৭ ভোটে প্রত্যাখ্যাত হয়। প্রস্তাবটি পাস হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বন্ধ হয়ে যেত। 

আরো পড়ুন:

ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট কংগ্রেসকে পাশ কাটিয়ে গেছেন। অধিকাংশ রিপাবলিকান প্রস্তাবটির বিরোধিতা করেন। তবে তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, আগামী যুদ্ধ বিস্তৃত হলে তারা অবস্থান পরিবর্তন করতে পারেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। এর জবাবে ইরান বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে।

ভোটের আগে সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার প্রস্তাবটির পক্ষে সমর্থন জানিয়ে বলেন, “আমেরিকান জনগণ মধ্যপ্রাচ্যের অন্তহীন যুদ্ধে ক্লান্ত।” প্রশ্ন তুলে তিনি বলেন, “জনগণের পাশে দাঁড়ানো হবে, নাকি আরেকটি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঠেলে দেওয়া হবে।” 

আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা ছাড়াই প্রেসিডেন্ট সামরিক পদক্ষেপ শুরু করার ক্ষমতা রাখেন। তবে শুরু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে কংগ্রেসকে তা জানাতে হয়।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রশাসন সেই শর্ত মেনেছে। প্রাথমিক হামলা শুরুর আগে কংগ্রেসের শীর্ষ নেতাদের জানানো হয়েছিল। এছাড়া, সোমবার একটি চিঠির মাধ্যমে কংগ্রেসকে অবহিত করা হয়।”

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়