ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরান যুদ্ধে অংশ নেবে না ন্যাটো: মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ৫ মার্চ ২০২৬  
ইরান যুদ্ধে অংশ নেবে না ন্যাটো: মহাসচিব

ইরান যুদ্ধে উত্তর আটলান্টিক সামরিক জোট অংশ নেবে না বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুট। বৃহস্পতিবার এক ভিডিও সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

মার্ক রুট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের উপর হামলা চালানোর সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

আরো পড়ুন:

ইরানি সরকারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নির্মূল করার মার্কিন সামরিক লক্ষ্যের কথা উল্লেখ করে রুট বলেন, “এই ক্ষমতা বাতিল করার বিষয়ে প্রেসিডেন্টের ক্ষমতার সমর্থন করি। আমাদের নিশ্চিত করতে হবে যে ইরান, এই প্রজাতন্ত্র, তার প্রতিবেশীদের জন্য আবারো মৃত্যুর হুমকি তৈরি করতে সক্ষম হবে না; ইসরায়েল, মধ্যপ্রাচ্য, ইউরোপের জন্য।”

ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যকারিতার জন্য ন্যাটো অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, “ন্যাটো নিজে এখানে জড়িত নয়। ন্যাটো মিত্ররা গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করছে... ন্যাটো, সেই অর্থে, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি শক্তি প্রক্ষেপণ প্ল্যাটফর্মও। কারণ ইউরোপীয় মিত্র ছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে এটি খুব কঠিন হয়ে পড়ত।”

ট্রাম্পের প্রতি তার সমর্থন ব্যক্ত করে ন্যাটো মহাসচিব বলেন, “সন্ত্রাসবাদ ও বিশৃঙ্খলার রপ্তানিকারক হিসেবে ইরানের এই ক্ষমতা নষ্ট করার জন্য এই সিদ্ধান্তমূলক পদক্ষেপ... আমার মনে হয় যদি কোনো দেশের রাষ্ট্রপতি এই ধরণের নেতৃত্ব প্রদান করেন, তাহলে কিছু প্রশংসা করা উচিত।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়