তেলের দাম বাড়া বৈশ্বিক নিরাপত্তার জন্য ‘সামান্য মূল্য’: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের দাম বেড়েছে। এটা স্বল্পমেয়াদী ও বৈশ্বিক নিরাপত্তার জন্য তা ‘খুবই সামান্য মূল্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস হয়ে গেলে তেলের দাম দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেও তিনি জানান।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “স্বল্পমেয়াদে তেলের দাম বাড়লেও ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস হয়ে গেলে খুব দ্রুতই দাম কমে আসবে। যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করতে এটি ‘খুবই সামান্য মূল্য’।” খবর বিবিসির।
পোস্টে তিনি আরো লিখেছেন, “শুধু বোকা লোকেরাই ভিন্নভাবে ভাবতে পারে।”
এদিকে, অপরিশোধিত তেলের দাম যে হারে বেড়েছে, তা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়েছে।
ঢাকা/ইভা