ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরান থেকে ছোড়া বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি তুরস্কের 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ৯ মার্চ ২০২৬  
ইরান থেকে ছোড়া বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি তুরস্কের 

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস বা নিষ্ক্রিয় করা হয়েছে।

তাদের মতে, ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে উৎক্ষেপণের পর তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়েছিল। এরপর পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে প্রতিহত করে।

আরো পড়ুন:

ক্ষেপণাস্ত্র ভূপাতিত হওয়ার পর এর কিছু ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণাঞ্চলের শহর গাজিয়ানতেপ এলাকায় পড়ে। 

আলজাজিরা লিখেছে, তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তুরস্ক আরো সতর্ক করে বলেছে, তাদের ভূখণ্ড বা আকাশসীমার দিকে যেকোনো হুমকির বিরুদ্ধে তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলা চালিয়ে যাচ্ছে। ইরানও জবাব দিচ্ছে।  তবে তেহরানের বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে। সেখানকার তেলের ডিপোতে ইসরায়েলের হামলার পর শহরটির অবস্থা আরো বেশি নাজুক হয়ে পড়েছে।

এ অবস্থায় ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টা করছে। এরই মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েতসহ বেশ কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।

এর আগেও তুরস্ক দাবি করেছিল, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা। তবে তেহরান জানিয়েছে, তুরস্ককে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি তারা।    

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়