শুক্রবার ইরানের ওপর সবচেয়ে বড় আকাশ হামলা চালাবে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, আজ শুক্রবার ইরানের ওপর সবচেয়ে বড় আকাশ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। শুক্রবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
আমেরিকা যুদ্ধে ‘চাপ দিতে থাকবে’ উল্লেখ করে হেগসেথ বলেছেন, ‘আজ আবারো ইরান এবং তেহরানের আকাশে আমেরিকার সর্বোচ্চ পরিমাণে হামলা হবে।’
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধারাবাহিক হামলার পর ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে বলে জানান তিনি।
হেগসেথ বলেন, “ইরানের কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই, ইরানের কোনো বিমান বাহিনী নেই, ইরানের কোন নৌবাহিনী নেই।”
তিনি বলেন, “তাদের ক্ষেপণাস্ত্রের পরিমাণ ৯০ শতাংশ কমেছে। গতকাল তাদের একমুখী আক্রমণাত্মক ড্রোন ৯৫ শতাংশ কমেছে এবং বিশ্ব দেখছে, তারা হরমুজ প্রণালীতে চরম হতাশা প্রকাশ করছে, যা আমরা মোকাবেলা করছি।”
হেগসেথের মতে, মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানি লক্ষ্যবস্তুতে হাজার হাজারেরও বেশি হামলা চালিয়েছে।
তিনি বলেন, “আমাদের বিমান বাহিনী এবং ইসরায়েলিরা ১৫ হাজারেরও বেশি শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।...আমরা তাদের সমস্ত অর্থবহ সামরিক সক্ষমতাকে এমন গতিতে পরাজিত, ধ্বংস, নিষ্ক্রিয় করার পরিকল্পনা করছি যা বিশ্ব আগে কখনো দেখেনি। শিগগিরই ইরানের সমস্ত প্রতিরক্ষা সংস্থা ধ্বংস হয়ে যাবে।”
ঢাকা/শাহেদ