মিরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী নিহত
জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।
র্যাবের দাবি, নিহত ব্যক্তি নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিক। এ সময় তার ২ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকালে র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোন বার্তায় জানানো হয়, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র, গুলিসহ শফিকের দুই সহযোগীকে আটক করা হয়।
র্যাব জানায়, ভাষানটেকের মাটিকাটা এলাকার একটি বাসায় শফিক লুকিয়ে আছে এমন তথ্য পেয়ে র্যাব-১১ এর একটি দল রাতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে শফিক ও তার সহযোগীরা গুলি ছোড়ে। র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি করেন। ওই সময় শফিক গুলিবিদ্ধ হন। শফিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৯/মাকসুদ/ইভা
রাইজিংবিডি.কম