ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নয়ন-রিফাত পালানোর চেষ্টা করছে

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৯, ৩০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নয়ন-রিফাত পালানোর চেষ্টা করছে

জ্যেষ্ঠ প্রতিবেদক : বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যাকাণ্ডের পাঁচদিনেও গেপ্তার হয়নি প্রধান দুই আসামি।

এ মামলার প্রধান দুই আসামি নয়ন বন্ড ও রিফাত ফরাজী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছে বলে জানা গেছে।

শনিবার রাতে বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহারনামীয় আসামি তিনজন। মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তারে চেষ্টা করছে পুলিশ। যেখানেই থাকুক শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।’

রাইজিংবিডির এক প্রশ্নে তিনি বলেন, ‘আমিও শুনেছি নয়ন পালানোর চেষ্টা করেছিল। তবে তার বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে তা সংশ্লিষ্ট থানা পুলিশকে জানাতে বিশেষভাবে অনুরোধ করছি।’

গোয়েন্দা পুলিশের ধারণা, উত্তরবঙ্গের সীমান্ত জেলাগুলোর কোনো একটাতেই আত্মগোপন করে আছে নয়ন। এ ছাড়া রিফাত ফরাজীও সীমান্ত পার হয়ে প্রতিবেশী দেশে পালানোর চেষ্টা করছে। নয়ন বন্ড দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে দেশ ত্যাগের চেষ্টা করেছিল। কিন্তু সীমান্তে রেড অ্যালার্ট থাকায় সে পালাতে ব্যর্থ হয়।’

জানা গেছে, হত্যাকাণ্ডের পর নয়ন বন্ড পাথরঘাটার সুন্দরবন এলাকা হয়ে দেশ ত্যাগের চেষ্টা করে। তবে ব্যর্থ হয়ে বুধবার রাত সেখানে কাটায়। এরপর নৌ ও সড়ক পথে ভেঙে ভেঙে চলে যায় উত্তরবঙ্গের জেলা শহর দিনাজপুরে। শুক্রবার চেষ্টা চালায় হিলি বর্ডারের চোরাপথ ধরে ভারতে পালিয়ে যাওয়ার।  সীমান্তে রেড অ্যালার্ট জারি হওয়ায় পালাতে ব্যর্থ হন নয়ন।

প্রসঙ্গত, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে (২২) প্রকাশ্যে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।


রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৯/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়