ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিআইজি মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৯, ২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিআইজি মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ

আদালতে মিজানুর রহমান (ছবি : রাইজিংবিডি)

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের মামলায় বরখাস্তকৃত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শাহবাগ থানা থেকে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় তাকে।

এর আগে সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় আগাম জামিনের জন্য যান হাইকোর্টে। তখন তার আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারের নির্দেশ দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এ সময় মিজানকে তাৎক্ষণিক হাইকোর্ট পুলিশের হাতে তুলে দেন আদালত। গ্রেপ্তারের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়।

এর আগে গত ১৯ জুন মিজানুর রহমানের স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ করার নির্দেশ দেন আদালত।

নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছিলো দুদক। কিন্তু এই তদন্ত করতে গিয়ে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে মিজানুর রহমানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠে।

 

রাইজিংবিডি/ঢাকা/ জুলাই ২০১৯/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়