ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে শেষপর্যন্ত তিনি প্রত্যাশিত ফল করতে পারেননি। তিনি কেটলি প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৪২৬ ভোট। ফলে এই আসনে তিনি জামানত হারিয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বগুড়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। এর মধ্যে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি। যা মোট ভোটারের ৭২.৬৩ শতাংশ।

আরো পড়ুন:

নির্বাচনি আইন অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২.৫ শতাংশ ভোট পেতে হয়। সে হিসেবে এই আসনে জামানত টিকিয়ে রাখতে প্রয়োজন ছিল কমপক্ষে ৩০ হাজার ৪৭৬ ভোট। কিন্তু মান্না পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট, যা মোট বৈধ ভোটের প্রায় ১.৪ শতাংশ।

শুরুতে আসনটি বিএনপির পক্ষ থেকে মান্নাকে ছেড়ে দেওয়ার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত দলটি নিজস্ব প্রার্থীকে মনোনয়ন দেয়। পরে জোটে না গিয়ে নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করেন মান্না। 

ঢাকা/এনাম/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়