বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ফটো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন নিশ্চিত করেছে বিএনপি। নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফ্রেবুয়ারি) বিকেল ৩টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরা হবে।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
দলীয় সূত্র জানায়, সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হতে পারে।
এর আগে, নির্বাচনের ফলাফল আসার পর গতকাল শুক্রবার গভীর রাত পর্যন্ত গুলশানে নিজ কার্যালয়ে অবস্থান করেন তারেক রহমান। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা তার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। নতুন সরকার গঠন নিয়ে সেখানে দফায় দফায় বৈঠক করেন তিনি।
ঢাকা/আলী/ইভা