ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিন দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
তিন দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দরে ভারতীয় পণ্যবোঝাই একটি ট্রাক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ তিনদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন হিলি কাস্টমস সুপার এম আর জামান বাঁধান।

আরো পড়ুন:

তিনি জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে তিনদিন বন্ধের পর আজ শনিবার বেলা সাড়ে ১১টা থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। পাশাপাশি স্বাভাবিক হয়েছে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম। ভারত থেকে বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাকে লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে। 

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি তিনদিন বন্ধের পর আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

ঢাকা/মোসলেম/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ