ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জি কে শামীমসহ ৮ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ১০ নভেম্বর ২০২০   আপডেট: ১৩:০৪, ১০ নভেম্বর ২০২০
জি কে শামীমসহ ৮ জনের বিচার শুরু

মানি লন্ডারিং আইনের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। আগামী ১৯ নভেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন।

আরো পড়ুন:

মামলার অপর আসামি হলেন, মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।

এর আগে গত ৫ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মামলার চার্জশিট গ্রহণ করেন। এরপর বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত- ১০ এ বদলীর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ তদন্ত শেষে গত ৪ আগস্ট আদালতে জি কে শামীম ও তার সাত দেহ রক্ষীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে নিকেতনের নিজ বাসা থেকে শামীমকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের করা হয়।

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়