অরিত্রীর আত্মহত্যা: আরও একজনের সাক্ষ্য
রাজধানীর ভিকাননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য আতাউর রহমান সাক্ষ্য দিয়েছেন।
রোববার (৩০ জানুয়ারি) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালতে তিনি সাক্ষ্য দেন। তার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ১৭ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।
এ নিয়ে মামলাটিতে ১৮ সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য শেষ হলো।
এদিন মামলার দুই আসামি নাজনীন ফেরদৌস ও জিনাত আক্তার আদালতে হাজিরা দেন।
অরিত্রীর আত্মহত্যার ঘটনায় তার বাবা দিলীপ অধিকারী ২০১৮ সালের ৪ ডিসেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করেন।
২০১৯ সালের ২০ মার্চ দুই শিক্ষককে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কামরুল হাসান তালুকদার। ২০১৯ সালের ১০ জুলাই এ দুই শিক্ষকের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত।
মামুন/এনএইচ