ঢাকা     মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সালাম মুর্শেদীর বাড়ি ছাড়ার রায়ে হাইকোর্টের স্থিতাবস্থা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ২৪ মার্চ ২০২৪  
সালাম মুর্শেদীর বাড়ি ছাড়ার রায়ে হাইকোর্টের স্থিতাবস্থা

আব্দুস সালাম মুর্শেদী।ছবি: ফেসবুক

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি তিন মাসের মধ্যে ছাড়তে হবে, হাইকোর্টের এই রায়ের ওপর ৮ সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত। এর ফলে সালাম মুর্শেদীর বাড়ি এখন যে অবস্থাতে আছে সেই অবস্থাতে থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (২৪ মার্চ) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের চেম্বার আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সালাম মুর্শেদীর করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

আদালতে সালাম মুর্শেদীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক।

পড়ুন: সালাম মুর্শেদীর বাড়ি ৩ মাসের মধ্যে ছাড়তে নির্দেশ

এর আগে গত ১৯ মার্চ আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি ৩ মাসের মধ্যে ছাড়তে হবে বলে রায় দেন হাইকোর্ট। রায়ের অনুলিপি পাওয়ার তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।

/মামুন/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়