আদালতে হুইল চেয়ার পাবেন অসুস্থ আসামিরা
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) অসুস্থ আসামিদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থ করা হয়েছে।
বুধবার (২৮ মে) ঢাকার সিএমএম কোর্টের হাজতখানায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান তিনটি হুইল চেয়ার প্রদান করেন।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাত উল্লাহ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান, ডিএমপির এডিসি (অ্যাডমিন-প্রসিকিউশন) মাঈন উদ্দিন চৌধুরী, এসি (প্রসিকিউশন) মো. মালিক নাজমুল হায়দার, এসি (অ্যাডমিন-প্রসিকিউশন) সৈয়দ মো. শহীদুল ইসলামসহ প্রসিকিউশন বিভাগের সব পুলিশ সদস্য, বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, “আন্তর্জাতিক মানবাধিকার ও মৌলিক অধিকার সমুন্নত রাখতে হাজতে থাকা অসুস্থ আসামিদের আদালতে উপস্থাপনের প্রক্রিয়া সহজীকরণে এসব হুইল চেয়ার বিশেষ ভূমিকা পালন করবে।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের বলেন, “আদালতে পুলিশিং সেবা শতভাগ নিশ্চিত করতে অচল ও অসুস্থ আসামিদের জন্য হুইল চেয়ার সেবা একটি মাইলফলক।”
ঢাকা/এম/মাসুদ
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান