ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাইজিংবিডির ওয়েব এডিটর সিজারের মায়ের ইন্তেকাল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২৭ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৪:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০২২
রাইজিংবিডির ওয়েব এডিটর সিজারের মায়ের ইন্তেকাল

রাইজিংবিডি.কমের সিনিয়র ওয়েব এডিটর গিয়াসউদ্দিন সিজারের মা গোলাপী বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে  ৫৭ বছর বয়সে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান। 

গোলাপী বেগম দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। রোববার বাদ আসর টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে।

মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়