ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হলেন জাহিদুল ইসলাম রনি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ২ মার্চ ২০২৬   আপডেট: ১৭:৩২, ২ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হলেন জাহিদুল ইসলাম রনি

জাহিদুল ইসলাম রনি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি। 

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. গোলাম রব্বানী সই করা প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

একই দিনে আরো দুজনকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন—মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) ও সুজাউদ্দৌলা।

জাহিদুল ইসলাম রনি দৈনিক যায়যায়দিনে সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে তিনি ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি বাংলা সার্ভিস), দৈনিক দিনকাল, দৈনিক ভোরের ডাক, রেডিও আমার ৮৮.৪ এফএম, দৈনিক সংবাদ প্রতিদিন, বাংলাদেশ ডিফেন্স জার্নাল এবং অনলাইন নিউজ পোর্টাল ‘বিডিপ্রেস ডটনেট’সহ বিভিন্ন গণমাধ্যমে প্রায় দুই দশক বার্তা ও রিপোর্টিং বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

জাহিদুল ইসলাম রনি ভারতের কলকাতা থেকে প্রচারিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-নিউজের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, জাপান থেকে প্রকাশিত দৈনিক আসাহি শিম্বুনের ঢাকা ব্যুরোতে অতিথি প্রতিবেদক হিসেবেও কাজ করেন তিনি।

জাহিদুল ইসলাম রনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য। তিনি পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য হিসেবে দুই দফা দায়িত্ব পালন করেছেন।

ঢাকা/আলী/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়