সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮ টায়
নিজস্ব প্রতিবেদক : প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের দিন সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লীগণ জামাতে অংশ নেবেন।
উল্লেখ্য, এ জামাত সবার জন্য উন্মুক্ত। জামাতে সকল আগ্রহী মুসল্লীগণকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৯/আসাদ/ইভা
রাইজিংবিডি.কম