ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভ্রাম্যমাণ আদালতে ৪৪ লাখ টাকা জরিমানা

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৩, ৩১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভ্রাম্যমাণ আদালতে ৪৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘গত ছয় মাসে পরিবেশ অধিদপ্তরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। মোট ১২২টি অভিযানে ৪৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

বুধবার সচিবালয়ে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পলিথিন নিষিদ্ধ সত্ত্বেও এখনো পলিথিনের ব্যবহার হচ্ছে। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক গণসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আশা করি আপনারা আমাদের সহযোগিতা অব্যাহত রাখবেন।’

কোরবানির ঈদে পরিবেশ সম্মতভাবে কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য আহবান জানান তিনি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত পলিথিন, শপিং ব্যাগ বন্ধে সারাদেশে ৮টি টাস্কফোর্স কাজ করছে। এ অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ মন্ত্রণালয়ের ভুলত্রুটি ধরিয়ে দেয়ার পাশাপাশি মন্ত্রণালয়ের ইতিবাচক খবর তুলে ধরুন।

পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, বিসিজেএফ সভাপতি কাওসার রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৯/আসাদ/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়