ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢামেকে আরো এক ডেঙ্গু রোগীর মৃত্যু

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৪, ৩১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢামেকে আরো এক ডেঙ্গু রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রফিকুল ইসলাম রাব্বি (২১) নামে আরো এক  যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেকে এ পর্যন্ত ১১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী মারা গেলেন।

তিনি গত ২১ জুলাই থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হলে আজ সকালে সেখান থেকে ঢামেকে পাঠানো হয়।

রাব্বি রাজধানীর শেওড়াপাড়ায় থাকতেন। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকার কবিরপুরের আমিনুল ইসলামের ছেলে। একটি মোবাইল ফোনের কাস্টমার কেয়ারে চাকরি করতেন তিনি।

ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রাইজিংবিডি/ঢাকা /৩১ জুলাই ২০১৯/নূর/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়