ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলা একাডেমির সভাপতি হলেন শামসুজ্জামান খান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ২৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাংলা একাডেমির সভাপতি হলেন শামসুজ্জামান খান

সাহিত্যিক ও গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান (ফাইল ছবি)

বাংলা একাডেমির সভাপতি হিসাবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ফোকলোরবিদ, প্রাব‌ন্ধিক ও গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান।

রোববার (২৮ জুন) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এ সংক্রান্ত চিঠি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন শামসুজ্জামান খান।

তিনি বলেন, আজ বিকেলে চিঠি হাতে পেয়েছি।  আগামী তিন বছরের জন্য আমাকে বাংলা একাডেমির সভাপতি হিসাবে নিয়োগ দেওয়ার বিষয় এতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০১২ সাল থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। সবশেষ চলতি বছরের ২৯ জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত তিন বছর সভাপতি হিসাবে দায়িত্ব পালনের জন্য ফের নিয়োগ পেয়েছিলেন তিনি।  এর মধ্যে গত ১৪ মে তিনি মারা যান।

এর আগে ১০ বছর বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক শামসুজ্জামান খান।


ইয়ামিন/আসাদ/ জেডআর

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়