ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বুধবার ঢাকায় যেসব এলাকায় গ্যাস থাকবে না  

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ৫ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:৫১, ৫ জানুয়ারি ২০২১
বুধবার ঢাকায় যেসব এলাকায় গ্যাস থাকবে না  

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে আগামীকাল বুধবার (৬ জানুয়ারি) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশিন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাখালী বাস টার্মিনাল থেকে মগবাজার রেল ক্রসিং (নাখালপাড়া রেল ক্রসিংয়ের উভয় পাশে জোড়পাড় পর্যন্ত এবং বিজয় সরণি সেতুর উত্তর পার্শ্ব পর্যন্ত) গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  পূর্ব নাখালপাড়া এবং নাখালপাড়া রেল ক্রসিংসংলগ্ন পশ্চিম নাখালপাড়া ও এর আশেপাশে এলাকায় সব শ্রেণির (শিল্প, ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির) গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

ঢাকা/সাইফুল/এসএন  

সর্বশেষ

পাঠকপ্রিয়