ঢাকা     শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১১ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৬ বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ৩১ মার্চ ২০২১  
৬ বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের ছয় বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

বুধবার (৩১ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।

আরো পড়ুন:

আবহাওয়াবিদ শাহেদুর রহমান জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার দেওয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় যশোরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা/ হাসিবুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়