ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শপথ নিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি নুর উদ্দিন

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ২৮ জুন ২০২১   আপডেট: ১৯:০৫, ২৮ জুন ২০২১
শপথ নিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি নুর উদ্দিন

লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের জয়ী নুর উদ্দিন চৌধুরী নয়ন সংসদ সদস‌্য হিসেবে শপথ নিয়েছেন।

সোমবার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আরো পড়ুন:

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আনোয়ার হোসেন খান এমপি এবং এ কে এম শাহাজাহান কামাল এমপিসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়