ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মেহেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা অনুষ্ঠিত 

মেহেরপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২১  
মেহেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা অনুষ্ঠিত 

মেহেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে অন্যান্য সাংবাদিকদের মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি ও অন্যান্য সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।  জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, স্থানীয় সরকার প্রশাসন বিভাগের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম।  

অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিকদের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

এর আগে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের লেখনীর উপর জেলার উন্নয়ন ও ভাবমূর্তি নির্ভর করে। আমি ভালো সাংবাদিকদের সম্মান করতে চাই। মেহেরপুর প্রেসক্লাবের সাংবাদিকরা এখন অনেক উন্নত। প্রেসক্লাবের নির্বাচনে নতুন নেতৃত্ব মেহেরপুরকে আরো এগিয়ে নেবে। দেশে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা আছে। 

মহাসিন/সুমি

সর্বশেষ

পাঠকপ্রিয়